×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ১৭৫ বার পঠিত
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর 

নারায়ণগঞ্জ জেলার  রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া মৌজার কৃষি জমিতে জোরপূর্বক বালু ভরাটের জেরে ভূমিদস্যুর দালাল চক্রের এক সদস্যকে গণধোলাই দিয়েছে কৃষকরা। গত ২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার পোনাবো এলাকায় এ ঘটনা ঘটে। এসময় দালাল চক্রের সদস্য বলে কৃষি জমিতে বালু ভরাট করবো না। আমারে ছাইরা দেন। আমারে মাইরেন না। পরে  এ বলে সে দৌড়ে পালিয়ে যায়। 
কৃষকরা জানায়, দীর্ঘদিন যাবত ভূমিদস্যুরা গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া মৌজার আমাদের কৃষি জমিতে রাতে আধারে বালু ভরাট করছে। এ কৃষি জমি ছাড়া আমাদের কোনো জমি নাই। জমিতে বালু ভরাট করলে আমরা না খেয়ে মরবো।  আমরা তাদেরকে বালু ভরাট না করার জন্য অনেক অনুরোধ করছি। তারপরও তারা আমাদের বাপ দাদার জমিতে বালু ভরাট করে আসছে। 
 জমিতে বালু ভরাট করার বাঁধা দিলে ঐ দালাল সদস্য  কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখায়। এ নিয়ে কৃষকদের সঙ্গে দালাল কাজল মিয়ার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে ঐ দালাল কাজল মিয়া এক কৃষকের মুখের দাড়ি ধরে টান দেয় ও তাকে মারদর করে। পরে
 কৃষক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে দালাল কাজল মিয়াকে গণধোলাই দেয়। দালাল চক্রের সদস্য ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। 
এ ব্যাপারে এশিয়ান টাউন আবাসিক প্রকল্পের প্রশাসনিক কর্মকর্তা কামাল পাশা বলেন, যে দালালকে এলাকাবাসী ও কৃষকরা গণধোলাই দিয়েছে সে আমাদের কোম্পানির কেউ না। আমি তাকে চিনিনা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat