×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-০৪
  • ৩১১ বার পঠিত
সেলিম হোসেন রুবেল, জয়পুরহাট প্রতিনিধি:
আবাদী জমির ধানগাছ কেটে ঘর নির্মাণ করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে জয়পুরহাটের কালাই উপজেলার তালোড়া বাইগুণী গ্রামের জালাল উদ্দিন,পলাশ মিয়া, আনোয়ার হোসেন ও আবুল হোসেনের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, তালোড়া বাইগুনী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মাহবুব আলমের সহিত একই গ্রামের জালাল উদ্দিনসহ উল্লেখিত বিবাদীর জমিজমা নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছে।

তফসীলি জমি জেলার কালাই উপজেলার গড় বলানী নান্দাইল মৌজায় অবস্থিত। যার এম আর আর খতিয়ান নং ১৬, আর এস নং ৮৩০, দাগ নং ১৬/৫৬ ও ১৭/৫৭, জমির পরিমাণ ১.৭১ একর, জমির ধরণ ধানী।

উক্ত জমি নিয়ে অভিযোগকারী কালাই সহকারী জর্জ আদালতে মামলা দায়ের করেন। যার নং ১৫৫/২৩। উক্ত মামলার প্রেক্ষিতে বিবাদী পক্ষ জয়পুরহাট জেলা জর্জ আদালতে মিস আপীল মামলা দায়ের করেন যার নং ০১/২০২৪ এবং মামলা দুইটি চলমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালত থেকে উক্ত জমির ধরণ অপরিবর্তিত রাখার জন্য ঘর নির্মাণ, মাটি ভরাট, মাটি কর্তন বা অনাধিকার প্রবেশ না করার আদেশ জারি করেন। কিন্তু বিবাদীগণ আদালতের আদেশ অমান্য করে অভিযোগকারীর দখলকৃত জমির ধান কর্তন করে ঘর নির্মাণ করেছেন। 

মাহবুব আলম আরো জানান, ৯৬ সাল থেকে আমি ও আমার বাবা দখলে আছি। কোর্টে একটি মামলা চলমান। কোর্ট থেকে বিবাদীর ওপরে অস্থায়ী নিষেধাজ্ঞা আছে। ৫ আগষ্ট এর পরে বিবাদী জালাল বিএনপি করে মর্মে আমার বর্গা দেয়া জমির কাঁচা ধান কেটে জোরপূর্বক ঘর নির্মান করে।  আমি বাধা দিতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ দাখিল করেছি।

অভিযুক্ত জালাল বলেন, এই জায়গা আমি বৈধভাবে ক্রয় করেছি। আওয়ামী লীগের প্রভাব ঘাটিয়ে অতীতে আমার বৈধ জায়গাতে আমাকে যেতে দেয়নি। বিভিন্ন মামলা হামলার ভয় দেখিয়ে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে। ৫ তারিখে আওয়ামী লীগ পলায়ন করলে আমার জায়গা দখলে নিয়ে ঘর করি। 

কালাই থানা অফিসার ইনচার্জ জাহিদ হোসেন বলেন, এ বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি এটা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat