×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৯-১০
  • ২০৭ বার পঠিত
কাশিমপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর কাশিমপুরে টিসিবির উদ্যোগে অসহায় ও দরিদ্র জনগণের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার(১০ সেপ্টেম্বর)সকালে কাশিমপুরের ১ নং ওয়ার্ডের মাধবপুর পুকুরপাড় এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়। 

টিসিবি কর্তৃক বিতরণকৃত পণ্যের মধ্যে ছিল ৫ কেজি চাল,২ লিটার সয়াবিন তেল, এবং ২ কেজি মসুর ডাল।এছাড়াও প্রতিজন সুবিধাভোগী ৪৮০ টাকার বিনিময়ে এসব পণ্য সংগ্রহ করেন।পণ্য সংগ্রহ করতে আসা মানুষরা জানিয়েছেন,তারা নিয়মিতভাবে এসব পণ্য বিনা ঝামেলায় পাচ্ছেন, যা তাদের দৈনন্দিন জীবনযাত্রায় স্বস্তি এনে দিয়েছে। 

একজন সুবিধাভোগী বলেন,"আমরা এখানে এসে খুব সহজেই পণ্যগুলো সংগ্রহ করতে পারছি, কোনো ধরনের জটিলতা ছাড়াই। এতে আমাদের দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা হচ্ছে।" অন্য এক সংগ্রহকারী জানান, "টিসিবির এই উদ্যোগ আমাদের জন্য খুবই সহায়ক, বিশেষ করে বর্তমান বাজার পরিস্থিতিতে।"

টিসিবি পণ্যের এ ধরনের বিতরণ কার্যক্রম সমাজের দরিদ্র শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। কাশিমপুর এলাকায় এ ধরনের কার্যক্রম স্থানীয় মানুষদের অনেকটাই স্বস্তি দিয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat