×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৩
  • ২১৮ বার পঠিত
এহসানুল মাহবুব সাজিদ
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:

জামালপুরের দেয়ানগঞ্জ উপজেলার মেসার্স মেঘনা ব্রিকস ইট ভাটায় বিদ্যুৎস্পৃষ্টে  ফকির আলী নামের এক কিশোরের মৃত্যু হয়েছে । গতকাল বুধবার সকালে ব্রিকস ফিল্ডে কাঁচা ইট বানানোর সময় দুর্ঘটনাটি ঘটে । নিহত ফকির আলী অত্র উপজেলার তিলকপুর এলাকার যুগল শেখের পুত্র । 

শিশু শ্রম আইন উপেক্ষা ও বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যুর বিষয়ে ইটভাটার ম্যানাজার জাহাঙ্গীর হোসেন বলেন, নিহত ফকির আলীর বয়স ১৬-১৭ বছর ।  গায়ে গতরে বড়সড় ছিলো বিধায় তাকে আমরা কাজে নিয়েছি । ইট প্রস্তুত করার জায়গায় টিউবয়েলের সাথে মটর লাগানো আছে । অজান্তে মটরের বৈদ্যুতিক লাইনটি টিউবয়েলকে বৈদ্যুতায়িত করে। শ্রমিক ফকির আলী টিউবয়েল ধরার সাথে সাথেই দুর্ঘটনাটি ঘটে। 

শিশু মৃত্যুর ঘটনায় তাৎক্ষণিকভাবে ইটভাটা পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স । তিনি ইট ভাটার বৈদ্যুতিক লাইন ঝুঁকিপূর্ণ সহ নানা অব্যবস্থাপনা দেখতে পান ।  ফলে ইট ভাটার সকল কর্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন । এসময় নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স আরো বলেন,  উপজেলা প্রশাসনের পক্ষ হতে নিহতের পরিবারের পাশে দাঁড়ানো হবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat