×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১০৫ বার পঠিত
মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেছেন, যদি প্রত্যেকটা উপজেলায় একটা সরকারি কলেজ থাকে তবে কেন একটি সরকারি মাদ্রাসা থাকবেনা । আমি এবিষয়ে মন্ত্রনালয়ে সুপারিশ পাঠিয়েছি। তিনি বলেন,কোন  সরকারি প্রতিষ্ঠানের কর্তকর্তা কর্মচারিরা মানুষের রক্ত চুষবে আর আমি মোস্তাক আহমেদ এখানে চুপ করে বসে থাকবো এটা সম্ভব না। আমি তাদের  বিরুদ্ধে এবং  সকল অনিয়মের বিরুদ্ধে  সবসময় কঠোর আছি।  তিনি মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরায় শিক্ষার গুণগত মনোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

 মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমির উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপি'র আহবায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন, আল ইমরান, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, আদর্শ শিক্ষক পরিষদ (মাধ্যমিক শাখার) জেলা সভাপতি গোলাম কিবরিয়া, জয়েন্ট সেক্রেটার মো. শফিকুল ইসলাম প্রমুখ। এসময় বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ আরো বলেন, স্কুলের শিক্ষার্থীরা বিদ্যালয়ে স্মার্ট ফোন না নিয়ে আসে তার জন্য শিক্ষকদের সজাগ থাকতে হবে। ভবিষ্যত প্রজন্মের জন্য আগামীর বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। ছেলে মেয়েদের লেখাপড়ায় মনোযোগী করতে হবে। তিনি আরো বলেন, কোচিং বাণিজ্যে জিরো টলারেন্স, নকল মুক্ত পরিক্ষা,ক্লাস টাইম ৯—৩ টা পর্যন্ত চলমান থাকবে। শিক্ষার্থীদের বিদ্যালয়ে ১০০% হাজিরা করার চেষ্টা করতে হবে। স্কুল টাইমে শিক্ষকরা অন্যপেশার কাজ করলে ব্যবস্থা নেওয়া হবে। জাতী গড়ার কারিগর শিক্ষকদের এ বিষয়ে মনোযোগী হতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat