×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৮ বার পঠিত
বিএম সজিব, শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের সখিপুরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে সখিপুর থানা পুলিশ। গত ২৫ নভেম্বর রাতে সখিপুরের ডাকবাংলো এলাকায় তৃতীয় লিঙ্গের ব্যক্তি ইসমাঈল হোসেন তানিশার বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোশাররফ মোস্তাকার, জাবু বয়াতী, নাইমুল সিকদার, নওশাদ মল্লিক, বাদশা সিকদার, ইমামুল মাজি, কালু ঢালী, মান্নান ওজি, হুমায়ুন ছৈয়াল ও আজাহারুল সরকার। আটক ব্যক্তিরা সবাই সখিপুর এলাকার বাসিন্দা।

তাদের কাছ থেকে ৩ বান্ডিল জুয়ার টাস উদ্ধার করা হয়েছে। 

সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১০ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, জুয়া ও অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat