×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ১২৭ বার পঠিত
বরগুনা জেলা প্রতিনিধিঃ বরগুনায় বখাটে যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুলের ক্যাম্পাসে ঢুকে দেশিয় ধারালো অস্ত্র দিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে কুপিয়ে জখম করে পলায়ন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে বেতাগী উপজেলার পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

তাৎক্ষনিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান বেতাগী থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে বখাটে যুবক পালিয়ে যায়। এমত অবস্থায় বিদ্যালয়ে সাধারণ ছাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্কুলের সহপাঠীরা জানায়, অনেকদিন যাবত থেকেই ছেলেটি তিশাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। তিশা রাজি না হওয়ায় প্রায়ই উত্তাক্ত করতো। পরবর্তীতে মেয়েটির পরিবারকে জানালে ছেলেটির পরিবারকে ডেকে স্কুলে সালেসি বৈঠক হয়। সেখানে মেয়েটিকে আর ডিস্টার্ব করবে না মর্মে স্টেটমেন্ট দিয়ে ছেলে এবং ছেলেটির পরিবার চলে যায়। সালিশি বৈঠকের এক সপ্তাহ পরে পূর্বের রেশ ধরে আজ স্কুলে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মেয়েটিকে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। আজ থেকে আমরা স্কুলে আসতে আতঙ্ক বিরাজ করছি। এবং প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি জানাচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সঙ্গে জড়িত বখাটে উপজেলার বিবিচিনি ইউনিয়নের গাবুয়া গ্রামের হক মিয়া সিকদারের ছেলে হাসান সিকদার (২৩) বখাটে যুবক একটি ধারালো দেশিয় অস্ত্র (রামদা) নিয়ে স্কুলের ক্যাম্পাসে ঢুকে অষ্টম শ্রেণির (রোল নং ০৫) মেধাবী শিক্ষার্থী পুটিয়াখালী এলাকার খোকন সিকদারের মেয়ে মোসা. তিশা (১৪) কে অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। এতে হাতের একটি রগ কেটে যায়। ঘটনার সময় শিক্ষার্থীরা ডাক চিৎকার করলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্রুত পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে মূল অভিযুক্ত হাসান সিকদার পালিয়ে যায়।

তারা আরও জানান, ভুক্তভোগী ছাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য বেতাগী হাসপাতালে পাঠালেও কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের—ই— বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) প্রেরণ করা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ একরামুল হক বলেন, এ বিষয়ে আরও পরে তথ্য জানানো হবে।

এ বিষয় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আ. হালিম বলেন, এবিষয়ে আমি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। ঘটনার মূল হোতা হাসান সিকদাকে আটক করে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এবিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat