×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ২০৭ বার পঠিত

 রিপন মিয়া, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি:

 “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়ব আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরার মহম্মদপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে।

 আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর)দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঝিনাইদহ, মহম্মদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুম এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মুহঃ শাহানুর জামান। তিনি বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গড়তে হলে নৈতিকতা, সততা ও স্বচ্ছতার চর্চা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়েই একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।”

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি অসিউজ্জামান বুলবুল। তিনি বলেন, “দুর্নীতি কোনো একটি প্রতিষ্ঠানের সমস্যা নয়, এটি সামাজিক ব্যাধি। এই ব্যাধির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্নীতি বিরোধী কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও নৈতিক শিক্ষার বিস্তার ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat