×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২০
  • ৯৪ বার পঠিত
জাহাঙ্গীর আলম, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল‌‌‌ ডিগ্রি  কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উথাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনাসহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন ছাত্রদল কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দ । 

বুধবার (২০ নভেম্বর) সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হল রুমে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায়  কেন্দ্রীয় ছাত্রদল নেতা, উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল নেতৃবৃন্দ সাথে ছিলেন।  এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু সাঈদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন। 

এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ও রাষ্ট্রকাঠামো সংস্কারে দেশে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা, শিক্ষার্থীরা কী ধরনের পরিবর্তন চান ইত্যাদি বিষয় নিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের মতামত নেন। 

এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীদের মতামত জানতে বিভিন্ন ক্যাম্পাসে যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের কথা শুনতে চাই। আওয়ামী লীগ ও ছাত্রলীগ রাজনীতিকে কলুষিত করেছে, আমরা সেই ত্রাসের রাজনীতি না করে, ছাত্র রাজনীতিতে সংস্কার করতে চাই। আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে এসেছি। বিএনপি ক্ষমতায় গেলে কীভাবে দেশ পরিচালনা করবে এই সংক্রান্ত ৩১ দফা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিচ্ছি।শিক্ষার্থীদের থেকে ইতিবাচক সাড়াও পাচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন- রাণীশংকৈল পৌর বিএনপি'র সভাপতি, অধ্যাপক শাহাজান আলী, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক, বকুল মজুমদার,
সাবেক ছাত্রদল নেতা মাসুদ রানা, ছাত্রদল নেতা আরজু রিয়াদ, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আনিকুল, ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি আতিক, সহ-সভাপতি নাহিদ, অপু, মুন্না, সাংগঠনিক সম্পাদক, মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক, স্বাধীন, মাসুদ রানা,  দপ্তর সম্পাদক, হামিম, সহ-দপ্তর সম্পাদক, সজীব প্রমুখ।

রাণীশংকৈল ডিগ্রি কলেজ ছাড়াও ছাত্রদল নেতৃবৃন্দ,  নেকমরদ বঙ্গবন্ধু কলেজ, আলিম উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়সহ  উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat