×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২০-১০-১৮
  • ৩২৭ বার পঠিত

স্বাধীনবাংলা, মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচর পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৩৯ জন জেলেকে  অর্তদন্ড সহ ১ বছর কর কারাদন্ড দেওয়া হয়েছে। এ সময় ২৮ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করে জেলা ও উপজেলা মৎস বিভাগ।

মৎস বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষায় মাদারীপুরের শিবচরের পদ্মানদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাত সাড়ে ১২ টা থেকে রবিবার সন্ধা পর্যন্ত জেলা-উপজেলা মৎস বিভাগ ও ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ৪০ জন জেলেকে আটক করা হয় এবং মাছ ধরার কাজে ব্যবহৃত ২৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে।

আরোও পড়ুন: ২৫ টাকা কেজিতে আলু বিক্রি করবে টিসিবি ***
পরে আটককৃত ৩৯ জেলেকে ১ বছর করে কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত আর ১ জনকে ৫ হাজার টাকা জরিমান করা হয়। জব্দকৃত ২৮ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান,’ মা ইলিশ রক্ষায় পুরো জেলাজুড়ে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পদ্মানদীর শিবচর অংশে গত ২৪ ঘন্টায় আমাদের অভিযানে ৪০ জন জেলেকে আমরা আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ বছর করে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছি। মা ইলিশ রক্ষায় নিয়মিত এ অভিযান চলবে।’

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat