×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০২
  • ১৯৩ বার পঠিত

মোঃ সুলাইমান, ভোলা :
অসাধু ও অধিক মুনাফাভোগী ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ভোলা জেলা কমিটি।

সোমবার বেলা ১১টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনের সভাপতিত্ব করেন ভোলা জেলা ক্যাবের সভাপতি জনাব মোঃ সুলাইমান, সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা ক্যাবের নির্বাহী সদস্য জনাব গাজী তাহের লিটন, দপ্তর সম্পাদক শাহনাজ বেগম চিনু, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ভাস্কর্ম মজুমদার, নির্বাহী সদস্য হিমাদ্রি শংকর দে নির্বাহী সদস্য ইয়াসমিন বেগম সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও ছাত্রবৃন্দ।

মানববন্ধনে নিষিদ্ধ খোলা ভোজ্যতেল (ড্রামে) বিক্রয় বন্ধের পাশাপাশি বাজারকে ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আরও উপস্থিত ছিলেন ক্যাব ভোলা জেলার সহ-সভাপতি  বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোঃ আবুল হোসেন, ক্যাবের জেলা ও উপজেলা কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে  ভোলা জেলা ক্যাবের নির্বাহী সদস্য অধ্যাপক মোঃ মহিউদ্দিন বলেন, ‘গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচারী সরকারের পতন হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ী ও অতি মুনাফালোভী বাজার সিন্ডিকেটকারীদের পতন হয়নি। তারা বহাল তবিয়তে আছে। এই চক্রের কারণে বাজারে আলু, পেঁয়াজ ও সয়াবিন তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। এই অসাধু চক্র ভেঙে দিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

তিনি বলেন, ‘বাজার সিন্ডিকেট ভেঙে দেওয়া ও তাদের সঠিক আইন প্রয়োগের মাধ্যমে সাজার আওতায় আনতেই হবে। এর কোনো বিকল্প নেই।’

মানববন্ধনে আট দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো- অসাধু দুর্নীতিবাজ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করতে হবে, বাজার অভিযান বৃদ্ধি করতে হবে, টিসিবির ট্রাকসেল বাড়াতে হবে, খোলা বাজারে ভোজ্যতেল বিক্রেতাদের কঠোর ভাবে আইনের আওতায় আনতে হবে, ভোক্তা স্বার্থ দেখার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে আলাদা বিভাগ বা কনজুমারস মন্ত্রণালয় গঠন করতে হবে, সরকার এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে নিত্যপণ্য দিচ্ছে- এর সংখ্যা দেড় কোটি করতে হবে, আইনে নিষিদ্ধ থাকা বাজারে খোলাভোজ্য তেল (ড্রামে) বিক্রেতাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat