×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৮-১৭
  • ৩৯০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক

সাবেক পানিসম্পদমন্ত্রী ও ঠাকুরগাঁও-১ (সদর উপজেলা) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাঁকে সদর উপজেলার রুহিয়া এলাকার বাড়ি থেকে সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা তুলে নিয়ে যান। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তিনি সেখানেই ছিলেন।

রমেশ চন্দ্র সেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী অঞ্জলি সেন।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন বলেন, গতকাল তাঁর স্বামী রাতের খাবার খাচ্ছিলেন। সে সময় সাদাপোশাকে একটি দল ঘরে ঢুকে পড়ে। দলটির সদস্যরা বলেন, ‘ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে।’ সে সময় তিনি তাঁদের কাছে জানতে চান, তাঁকে কোথায় নেওয়া হচ্ছে। তাঁরা বলেন, ‘ওনার ভালোর জন্যই নিয়ে যাচ্ছি। আধা ঘণ্টার মধ্যেই দিয়ে যাব।’ এরপর তাঁরা রমেশকে তুলে নিয়ে যান। তবে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে, এ বিষয়ে স্পষ্ট কিছু পরিবারকে জানাননি তাঁরা।

রমেশ চন্দ্র সেনের দেখভাল করেন তন্ময় কুমার নামের এক যুবক। শুরুতে রমেশের সঙ্গে তাঁকে গাড়িতে তুলে নেওয়া হয়েছিল। পরে তন্ময়কে পথে নামিয়ে দেওয়া হয়।

রমেশ চন্দ্র সেনকে তুলে নেওয়ার সময় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গুলফামুল ইসলাম মণ্ডল সেখানে ছিলেন। তিনি বলেন, ‘রাতে রমেশ চন্দ্র সেনের বাড়ি থেকে একজন ফোন করেছিলেন। প্রথমে মনে হয়েছিল তাঁর বাড়িতে হামলা হয়েছে। পরে সেখানে যাওয়ার পর দেখতে পাই, হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যরা এসেছেন। পরে রমেশ চন্দ্র সেনকে তাঁদের হেফাজতে নিয়ে যান।’

রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের উপদেষ্টা পদে আছেন। ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত তিনি পানিসম্পদমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেন। তিনি ১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি উপনির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে জয়ী হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat