×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২৯৪ বার পঠিত
মোহাম্মদ মোবারক হোসেন মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ, ইউপি সদস্য গ্রেফতারমানিকগঞ্জ সদরের কৃষ্ণপুর ইউনিয়নে ওয়ার্ড জামায়াতের আমির সোলায়মান হোসেনের ওপর হামলার প্রতিবাদে সোমবার কৃষ্ণপুর বাজারে বিক্ষোভ ও সামাবেশ করেছে দলটির নেতাকর্মীরা। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির ফজলুল হক, সেক্রেটারি সালাউদ্দিন ও জেলা ঈমাম পরিষদের সভাপতি মাওলানা জাকিরুল ইসলাম খান প্রমুখ। এ সময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে সুষ্ঠু বিচারের দাবি করেন। এদিকে এ ঘটনায় অভিযুক্ত কৃষ্ণপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রোববার বিকালে তাইজুদ্দিন মোল্লার নেতৃত্বে জামায়াত নেতা সোলায়মান হোসেনকে মাদ্রাসায় ছাত্র ভর্তির কথা বলে ডেকে নিয়ে মারধর করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই জামায়াত নেতার স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লা, রিফাত, সজল, তারেক, স্বপন ও জাসদ নেতা সোলায়মান খানসহ আরও ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে থানায় একটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat