×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২২৫ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫ বর্ষের কমিটির শীর্ষ দুই পদ অর্থাৎ সভাপতি ও সেক্রেটারি পদে পরিবর্তন না এনেই বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। 
এতে আবারও সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ বর্ষের লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম।

শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সেক্রেটারি মাজহারুল ইসলাম।
তিনি জানান, (৩ জানুয়ারি) রাত ৮টার দিকে কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় সভাপতি এই কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটি নিয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংঘটন হওয়ার কারণে প্রতিবছরের ডিসেম্বর শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলন হয়। এরপর থেকেই সারাদেশে সকল শাখায় নতুন প্রেসিডেন্ট-সেক্রেটারি মনোনীত করা হয়। তারই ধারাবাহিকতায় (৩ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।
পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই বিষয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় নাই। ভবিষ্যতে প্রয়োজন হলে তখন নেওয়া হবে। আপাতত সভাপতি-সেক্রেটারি দিয়েই কাজ পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat