×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ১৭১ বার পঠিত
এমরান,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে মহিলা বিষয়ক অধিদপ্তর,মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় (৯ ডিসেম্বর) সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে আন্তর্জাতিক

নারী প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে শ্রেষ্ঠ জয়িতা অন্বেষণে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মোঃ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সিনথিয়া হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন,আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন,কৃষি অফিসার প্রশেনজিৎ তালুকদার প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলার অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসাবে মনিয়ারী গ্রামের ভারতী রাণী,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন কারী হিসেবে পাঁচুপুর গ্রামের জবা রাণী ঘোষ,নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন জীবন শুরু করা হিসেবে মোছাঃ হীরা খাতুন,সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় সাহেব গঞ্জ গ্রামের শামীমা আক্তার,মোট ৪ জন মহিলা কে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কার ও সংবর্ধনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat