×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১৬৬ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী থানা পরিদর্শন করেছেন জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি দুটি থানা সরেজমিন ঘুরে দেখেন। এ সময় থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে চৌকস পুলিশ দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার কম্পাউন্ড, মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রভাণ্ডারসহ নানা গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। তিনি থানায় কর্মরত কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় মামলার তদন্তের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা, গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশনা দেন পুলিশ সুপার। পাশাপাশি দৈনন্দিন কাজে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফসান-আল আলম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ নামজুল হাসান, সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat