×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৯
  • ২২৪ বার পঠিত
ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি :
দেবহাটায় বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ দিবস উদযাপিত হয়। শুরুতে একটি বর্ণাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় সমবেত হয়। পরে দিবসটির আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহানের পরিচালনায় উপস্থিত ছিলেন কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাষ মন্ডল, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, শিক্ষা অফিসার ইদ্রিস আলী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুল মুনতাহা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি  এনামুল হক, সহ-সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা কলেজের প্রভাষক আবু তালেব মোল্যা, উপজেলা প্রাথমিক শিক্ষা সমিতির সদস্য সাইফুল্লাহ আল তারিক সহ বিভিন্ন সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিগন। আলোচনা সভা শেষে ৫ জন জয়িতা নারীকে সম্মননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat