×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১২৩ বার পঠিত
শাহিদুল ইসলাম কালিয়াকৈর (গাজীপুর)

 কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদ্য বহিষ্কার প্রত্যাহার নেতা পারভেজ আহমেদ বলেন, 

আমরা এই মিছিলের মাধ্যমে আগামী দিনের বার্তা দিতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সেই নির্বাচনে  দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান  এর  নির্দেশে যে সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে সেই নির্বাচনে তারেক রহমানকে নির্বাচিত করবো।  

তিনি বুধবার বিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মোনাজাত ও তার দলীয় পদ থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় বিজয় মিছিল ও র‍্যালি শেষে  সভায় এসব কথা বলেন। 

র‍্যালিটি উপজেলার বংশাই বীজ থেকে শুরু করে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করে  বাস স্ট্যান্ড এলাকায় এসে  শেষ হয়। এসময় নেতাকর্মীদের হাতে প্লেকার্ড,  ফেস্টুন, ব্যানার, মাথায় লাল ফিতা বেধে মিছিলে শত শত  নারী ও পুরুষ  বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিলে অংশগ্রহন করে।তিনি আরো বলেন,আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমান ও খালেদা জিয়ার রাজনীতি ৩১ দফার আলোকে এই দেশ গড়া হবে। কালিয়াকৈরের সকল জনতা ও নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী দিনের সুশৃংখল কালিয়াকৈর উপহার দিবো এই প্রত্যাশা আমি কামনা করি। 

রাজপথ কিন্তু আমাদের শেষ হয়ে যায় নাই, খালেদা জিয়া তারেক রহমানকে ষড়যন্ত্রের মাধ্যমে এই বাংলাদেশে আসার জন্য যে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে আমরা রাজপথে থেকে তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানিয়ে ছাড়বো। 

এসময় উপস্থিত ছিলেন ,গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক সদস্য শ্রী-বিধান কৃষ্ণ বর্মন,  চাপাইর ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি দেওয়ান গোলাম রাব্বানী, মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন রবিন, বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান, ঢালজোরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন বাবুল, সূত্রাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন, শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম রাজা,  আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন হোসেন, মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক খলিলুর রহমান,  গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি, গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক রাকিব সরকার সহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat