×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ২০৫ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা সদরের ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকায় একটি ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার জেলার সদর উপজেলার  আলেখারচর এলাকার একটি ডোবায় কম্বলে মোড়ানো অর্ধ গলিত একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ এ ফোন দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ নিহতের পরিচয় নিশ্চিত না হলেও এটি কুমিল্লার বাঙ্গরাবাজার থানার বাসিন্দা অটোরিকশা চালক সায়মন এর মরদেহ বলে দাবি করেছেন তার পরিবারের সদস্যরা। তারা জানান, আলেখারচর এলাকায় তারা একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি। প্রায় ১৫ দিন আগে সায়মন বাসা থেকে অটোরিকশা নিয়ে বের হলেও আর বাড়িতে ফিরে আসেনি সায়মন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত যুবককে অন্য কোথাও হত্যার পর এখানে ফেলে যাওয়া হয়েছে বলে আমরা ধারণা করা হচ্ছে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat