×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৫০ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


ফের ভয়াবহ দুর্ঘটনা দিল্লি- মুম্বই এক্সপ্রেসওয়েতে। গাড়ি সঙ্গে সংঘর্ষে দাউ দাউ করে জ্বলে উঠল পিকআপ ভ্যান। ঘটনার জেরে জীবন্ত দগ্ধ হলেন ৩ যাত্রী। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তাঁরা। জানা যায়, বুধবার (১৭ ডিসেম্বর ) ভোরে এই দুর্ঘটনাটি সংগঠিত হয়েছে রাজস্থানে জয়পুরে দিল্লি- মুম্বই এক্সপ্রেসওয়েতে। দিল্লি থেকে জয়পুরের দিকে যাচ্ছিল ভ্যানটি। পথে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় সেটির। সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ভ্যানে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রত সেখানে উপস্থিত হন স্থানীয়রা। তাঁরা ওই গাড়ি থেকে যাত্রীদের বের করার চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। গাড়ির চালকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। পুলিশ মৃতদেহ গুলি ময়নাতদন্তের জন্য পাঠান। এ দুর্ঘটনাটি খতিয়ে দেখছেন। পাশাপাশি মৃতদের পরিচয় ও জানার চেষ্টা করছেন পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat