×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২০১ বার পঠিত
মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া সরাইল এ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, জীবনী শীর্ষক কুইজ ও রচনা প্রতিযোগিতার এবং দোয়া কামনার মধ্যে দিয়ে দিবসটি উদযাপিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী স্মরণে সরাইল উপজেলা বিটঘর গণহত্যায় শাহাদাত বরণকারী শহীদদের পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসেন, এতে বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান, বীর মুক্তিযোদ্ধা নানু  প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী সহ বিভিন্ন  শ্রেনীর  মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ বুদ্ধিজীবীদের জীবনী শীর্ষক আলোচনা, কুইজ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। এছাড়াও শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে স্থানীয় সকল উপাসনালয়ে বিশেষ দোয়া করা হয়। 


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat