×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২০৩ বার পঠিত
রাসেল ইসলাম, লালমনিরহাটঃ
লালমনিরহাটের আদিতমারী কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে কোনো তথ্যই সরবরাহ করা হয় না।বরং তথ্যের জন্য গেলে কিছু অনৈতিক কৌশল অবলম্বন করা হয়। এমন ঘটনা জেলায় কর্মরত একাধিক সংবাদকর্মীদের সাথে ঘটেছে। এমন নির্ভরযোগ্য প্রমাণ আছে প্রতিবেদকের কাছে।

গত জুন মাসে কম্বাইন্ড হার্ভেস্টার নিয়ে কথা হয় অতিরিক্ত কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সাথে।তিনি এ বিষয়ে কথা বলতে চাননি। বরং তিনি নিজে তথ্য অধিকার ফরমে আবেদন করতে নির্দেশ দেন। তার পরামর্শে গত জুন মাসের ১১ তারিখ ও জুলাই মাসের ৪ তারিখে কম্বাইন্ড হার্ভেস্টার, কৃষি দপ্তরের মালামাল ক্রয় পদ্ধতি, গাছের চারা ক্রয় ও বিতরণ পদ্ধতি জানতে তথ্য অধিকারে আবেদন করা হয়।

সেই আবেদনের প্রেক্ষিতে একাধিকবার তার অফিসে গেলে আবেদনের আপিল করতে নিষেধ করা হয়। আজ কাল করতে করতে প্রায় ৬ মাস পরে তিনি তথ্য পোষ্ট যোগে দিয়েছেন বলে দাবি করেন। পোষ্ট যোগে তথ্য দিলে প্রমাণ (রেজিস্ট্রি স্লিপ) থাকার কথা। এমন প্রশ্নে তিনি বৃহস্পতিবার দাবি করেন রেজিস্ট্রি স্লিপ আছে। স্লিপ দেখানো হবে। কিন্তু এরপর টানা ৪ দিন তার অফিসে গেলে তিনি দেখাননি। তিনি দাবি করছেন, স্লিপ আছে।তবে আজ স্টাফ নেই। কাল স্টাফ ঢাকায় গিয়েছে বিভাগীয় তদন্তে হাজির হতে। এমন সব অজুহাত দেখানো হচ্ছে।

বুধবার (১১ ডিসেম্বর) অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্রতিবেদককে বসিয়ে প্রায় এক ঘন্টা ফাইল খুঁজতে থাকেন। তবে সেই ফাইল খুঁজে পাওয়া যায়নি। ফাইল খুঁজতে থাকা সুজন চন্দ্র আরো সময় চেয়ে অনুরোধ করেন। তিনি বলেন, আমার অনুরোধে আর একদিন সময় দেন।

এ বিষয়ে কৃষি কর্মকর্তা ওমর ফারুকের সাথে একাধিক দিন কথা বললে, তিনি বিষয়টি নিয়ে এগিয়ে যেতে নিষেধ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat