×
সদ্য প্রাপ্ত:
ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৫
  • ২২০ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন, বীর মুক্তিযোদ্ধা নির্মল কুমার দাস,  কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক পিন্টু দেবনাথ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার পারভীন, সহকারী শিক্ষা কর্মকর্তা জয় কুমার হাজরা, শিক্ষক দেবাংশু রঞ্জন পাল, সমরেন্দ্র সেন গুপ্ত বুলবুল, মঞ্জুর আহমদ আজাদ মান্না, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম,  মাও: সোয়েব আহমদ প্রমুখ। 
আলোচনা সভায় বক্তরা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান।  
আলোচনা সভা শেষে শহীদ  বুদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। 
পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat