×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ২১৮ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ

 আত্রাইয়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন শেখ
 মো. আলাউল ইসলাম।
 
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে আত্রাই ইউএনও কার্যালয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসাবে কর্মরত ছিলেন।

নবাগত ইউএনও শেখ মো.আলাউল ইসলামকে ফুল দিয়ে স্বাগত জানান,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিক সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

সাক্ষাৎকারে তিনি উপজেলাবাসীর উদ্দেশ্য করে বলেন, আমি এলাকায় নতুন সবার সহযোগিতা নিয়েই কাজ করতে চাই। আত্রাইয়ের মানুষকে নিয়ে উপজেলাকে আধুনিক ও সন্ত্রাস মাদক মুক্ত মডেল উপজেলা গড়ার জন্য কাজ করতে চাই ।

তিনি আরও বলেন, আমি যেহেতু এ উপজেলায় নতুন, তাই সব বিষয় জানতে ও বুঝতে আমার একটু সময় লাগবে। সাংবাদিকসহ সবার পরামর্শ ও মতামত নিয়ে কাজ করার অভিমত ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat