×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ১৯২ বার পঠিত
হাবিবুল্লাহ মীর, রূপগঞ্জ (নারায়নগঞ্জ) প্রতিনিধি: 
রাজধানী ডেমরায় আজাদ হোসেন নামে এক প্রবাসীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।

মঙ্গলবার(১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় ডেমরা যাত্রাবাড়ী সড়কের বাঁশেরপুল এলাকায় এ মানববন্ধন করেন  স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন বাঁশেরপুর আমিনবাগ এলাকার সুলতানা ইয়াসমিন আক্তার রুমি জমিজমা সংক্রান্ত বিষয় উল্লেখ করে এবং ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয় মর্মে  প্রবাসী আজাদের বিরুদ্ধে গত মঙ্গলবার ডেমরা থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন।আজাদ হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন তাঁর জমি জোরপূর্বক   দখল করতেই একটি কুচক্রী  মহল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে।এতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

বিষয়টি সম্পূর্ণরূপে মিথ্যা  বানোয়াট বলে মানববন্ধনে জানায় এলাকাবাসী।তাঁরা আরো বলেন অবিলম্বে প্রবাসী আজাদ হোসেনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার ও হয়রানি মূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পূর্ণ তদন্ত স্বরূপ  এ বিষয়ে তদন্ত করার আহ্বান জানান এলাকাবাসী।পাশাপাশি সুলতানা ইয়াসমিন আক্তার রুমিকে হয়নারি মূলক কর্মকাণ্ড বন্ধ করে আজাদ হোসেনের বিরুদ্ধে মিথ্যা দায়েরকৃত  অভিযোগ তুলে নেয়ার দাবি জানান তাঁরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat