×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ২২৫ বার পঠিত
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় প্রতিপক্ষকে ফাঁসাতে একের পর এক মিথ্যা মামলা, দোকান ভাঙচুর ও হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার শোভারামপুর গ্রামের এক ভুক্তভোগী পরিবার সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় হোমনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ তুলে ধরে।

সংবাদ সম্মেলনে শোভারামপুর গ্রামের মো. সালাহ উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, একটি মারামারির ঘটনায় ঝর্ণা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। পরে সালিশে বিবাদীদের ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়, যা আদালতে মামলা প্রত্যাহারের শর্তে রাখা হয়েছিল।

তবে মামলা প্রত্যাহারের আগেই রাকিব, রাসেল বাবু ও শরীফ মোতাহের হোসেনের কাছে জরিমানার টাকা দাবি করে এবং টাকা না দেওয়ায় বিচারকদের বাড়িতে হামলা চালায়। এ ঘটনায় মোতাহের হোসেন বাদী হয়ে হোমনা থানায় মামলা দায়ের করেন (মামলা নং-২, তারিখ ২৪/১১/২৪)।

পরে জামিনে এসে আসামিরা মোতাহের হোসেনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে এবং তার ছোট ভাইয়ের বিয়েতে হামলা চালায়। এ ঘটনায় আবারও আদালতে মামলা দায়ের হয়। অভিযোগ রয়েছে, আসামিরা এলাকার বিভিন্ন মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করছে।

তবে অভিযুক্ত আবুল কালাম আজাদ দাবি করেন, "পূর্বশত্রুতার জেরে আমার দোকান ভাঙচুর করে মালামাল লুট করা হয়েছে। এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি।"

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই মঞ্জুর বলেন, "উভয় পক্ষের মামলা তদন্তাধীন। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ভুক্তভোগী পরিবার সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat