×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১৮
  • ১৭৩ বার পঠিত
মুজাহিদুল ইসলাম, সাতক্ষীরা:
"প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার " প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসি দিবস-২০২৪ উপলক্ষে   শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর, সর্বোচ্চ রেমিট্যান্স প্রদানকারী কর্মীর সম্মাননা প্রদান,র‍্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে বুধবার(১৮ ডিসেম্বর) সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে র‍্যালি  বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিষ্ণুপাদ পাল'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসি সাতক্ষীরার ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে এম মিজানুর রহমান,জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোস্তফা জামান,সাতক্ষীরা সদর থানার ওসি(তদন্ত)  শফিকুল ইসলাম। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জরিপ অফিসার মোঃ আব্দুল মজিদ 'র পরিচালনায় ও জেলা তথ্য অফিসের ইউ ডি এ মো. মনিরুজ্জামান'র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পি এল সি সাতক্ষীরার ভাইস প্রেসিডেন্ট মো. সাদেক আলী, জনতা ব্যাংক সাতক্ষীরা এরিয়ার প্রিন্সিপাল অফিসার মোঃ মাগফুর রহমান, সুশীলন সাতক্ষীরার উপপরিচালক  জিএম মনিরুজ্জামান, আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু বক্কার সিদ্দিকী।
এ সময়২০২৪ সালে বৈধপথে সর্বোচ্চ জনশক্তি বিদেশ প্রেরণ করায়  আল নূর ইন্টারন্যাশনাল সাতক্ষীরার সত্বাধিকারী আবু আক্কার সিদ্দিকী ও বিদেশ  থেকে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মোঃ অহিদুজ্জামান, মফিজুল ইসলাম ও ইয়াছিন আলীকে সম্মামনা ক্রেস প্রদান করা হয়। এছাড়া ওয়েলফেয়ার সেন্টার খুলনার উদ্যোগে মো.দাউদ আলী সরদার, মোছাঃ রিবিতা সুলতানা, শিশির কুমার দাস, তাসলিমা খাতুন কে প্রতিবন্ধী ভাতা ও তানভীর ফুয়াদকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat