×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৪-১২-১৯
  • ১৯৯ বার পঠিত
রূপগঞ্জ  (নারায়নগঞ্জ) প্রতিনিধি: হাবিবুল্লাহ মীর 
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবতায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকেলে উপজেলার নাওড়া এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির।এসময়  নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সদস্য সুমন বেপারী ও  নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ফরহাদ ফেরদৌসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মাহবুবুর রহমান মাহবুব,তারাব পৌর যুবদলের সদস্য সচিব হাজী আহাদ,নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুম,রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী আহম্মেদ ,রূপগঞ্জ উপজেলা জিয়া মঞ্চের সভাপতি জজ মিয়া,রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি হাওয়া বেগম সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে কায়েতপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন কাজী মনিরুজ্জামান মনির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat