×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-১২-১৭
  • ২০৮ বার পঠিত
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার আদমদীঘিতে বিজয় মেলার মাধ্যমে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১ মিনিটে আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনানে উপজেলা প্রাশাসন, বিএনপি. বিভিন্ন সংঠনের পুস্পস্তবক অর্পন করা হয়। সকাল ৯টায় আদমদীঘি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বেলা ১১ টায় একই স্থানে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ও প্রয়াত বীর 
মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা দেয়া হয়। এতে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহি অফিসার 
রুমানা আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সম্পাদক আবু হাসান, সাবেক কমান্ডার আব্দুল হামিদ, মহাতাব আলী, ডেপুটি কমান্ডার হাফিজার রহমান, রশিদুল ইসলাম, কাবিল উদ্দিন, তহির উদ্দিনসহ বিপুল বীর মুক্তিযোদ্ধা ও শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যবৃন্দ। এই 
বিজয় মেলায় পিঠা উৎসব, নাগর দোলা, খাবার দোকান খেলনাসহ বিভিন্ন স্টল স্থান পায়। বাদ জোহর মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে দোয়া ও মন্দির সমূহে প্রার্থনার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই বিজয় মেলায় বিপুল দর্শকের সমাগম ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat