×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২১
  • ১৭২ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে লোকসংস্কৃতি বিষয়ক সংকলন গ্রন্থ “আরণ্যক” ২য় সংকলনের মোড়ক উন্মোচন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে কমলগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমি কর্তৃক প্রকাশিত লোকসংস্কৃতি বিষয়ক সংকলনগ্রন্থ “আরণ্যক” এর মোড়ক উন্মোচন করা হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন এর সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন লেখক-গবেষক আহমদ সিরাজ, প্রভাষক দিপংকর শীল, শিক্ষক সুশীল কুমার সিংহ, কবি ও নাট্যকার শুভাশিস সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম, এ, ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, শাব্বির এলাহী, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাধারণ সম্পাদক নির্মল এস পলাশ, কবি ও শিক্ষক সাজ্জাদুল হক স্বপন, দি এশিয়ান এইজ প্রতিনিধি মো. মোনায়েম খান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, লোক সংস্কৃতির জন্ম সাধারণ মানুষের মুখে মুখে, তাদের চিন্তায় ও কর্মে। ঐতিহ্য অনুসারে বৃহত্তর গ্রামীণ জনগোষ্টীর ধর্মীয় ও সামাজিক বিশ্বাস, আচার-আচরণ ও অনুষ্ঠান, জীবন-যাপন প্রণালী, শিল্প ও বিনোদন ইত্যাদির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই সংস্কৃতিকে পরিচিতি ও তুলে ধরতে সংকলনটি ধারক ও বাহক হিসাবে কাজ করবে। সংকলনটিতে গ্রামীণ লোককথক প্রেমানন্দ দেবনাথের ছন্দে ছন্দে কথাগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat