×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২৬৩ বার পঠিত
 সাংবাদিক :শ্যামল কুমার মন্ডল 
 সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নে ছিন্নমূল মানুষের মাঝে কম্বল উপহার দিল দীপ্তমান ছাত্র সমাজ। আজ বেলা ১২ টার দিকে দীপ্তমান ছাত্র সমাজের উদ্যোগে তারালি বাজারে  ১৪০টি পরিবারে সদস্যদের হাতে তুলে দেয়া হয় কম্বল। দেশে যখন শীত চাদর মুড়ি দিয়ে আছে ঠিক তখনই ছিন্নমূল মানুষের ভিতরে কম্বল উপহার দিল দীপ্তমান ছাত্র সমাজ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ও,সি মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার এস আই মোহাম্মদ জাহিদুল ইসলাম, শ্যামল কুমার মন্ডল, মাওলানা লিয়াকত আলী, মোহাম্মদ কিসমত বারী, মোহাম্মদ আব্দুল ওহাব সিদ্দিকী প্রমুখ ব্যক্তিবর্গ। প্রতিষ্ঠানটি সভাপতি তৌসিফ মাহবুবতার বক্তব্যে তার প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কর্ম পন্থা নিয়ে আলোচনা করেন। তিনি সকলকে প্রতিষ্ঠানটির জন্যে সাহায্য সহযোগিতা করতে বলেন। এবং আগামী বছরগুলো তে ঠিক এমনিভাবে দারিদ্র ও নিপীড়িত মানুষের পাশে থাকার কথা বলেন। তিনি মহান সৃষ্টিকর্তার কাছে তার প্রতিষ্ঠানের জন্য দোয়া চান। অন্যান্য বক্তারা দীপ্তমান ছাত্র সমাজকে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। সুখে দুখে মানুষের পাশে এমনিভাবে দাঁড়ানোর জন্য আহ্বান করেন। প্রয়োজনে এলাকাবাসী প্রতিষ্ঠানটির জন্য সকল প্রকার সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন। পরিশেষে সভাপতি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর শ্রী বৃদ্ধি কামনা করে শেষ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat