×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ২১২ বার পঠিত
ওমর ফারুক (নাগেশ্বরী প্রতিনিধি)
অদ্য ২২ ডিসেম্বর ২০২৪ রবিবার নাগেশ্বরী উপজেলার পৌর এলাকা ঘুরে দেখা যায় যত্রতত্র প্রচন্ড শব্দে মাইকিং হচ্ছে,  এতোটাই তীব্র উচ্চ শব্দে মাইকিং করা হয় যে আশপাশের দোকানপাট থেকে শুরু করে রাস্তায় চলাচল করা মানুষজন স্বাভাবিকভাবে রাস্তায় কথাও বলতে পারে না।

পৌরসভায় অবস্থানরত অনেকের সাথে কথা বলে জানা যায় প্রতিদিনই সকাল ৮:০০ ঘটিকা থেকে শুরু করে রাত ৯/১০ ঘটিকা পর্যন্ত অনবরত উচ্চ শব্দের মাইকিং চলতেই থাকে। অনুসন্ধানে জানা যায় বিভিন্ন কিন্টার গার্টেন, বিভিন্ন প্রাইভেট মাদ্রাসা, পৌরসভার বেশ কয়েকটি স্কুল সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এই মাইকিং পরিচালনা করে থাকে। এছারাও ইসলামী সভা বা সমাবেশের মাইকিং তো প্রতিদিন লেগেই আছে যা সকাল থেকে শুরু করে গভীর রাত অবধী চলতে থাকে এর বাইরেও বিভিন্ন স্থানে প্রতিদিন গভীর রাতে উঠতি বয়সের ছেলেদের পিকনিক এর নামে মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে প্রচন্ড শব্দে সারারাত ধরে ডিজে গান চালিয়ে পাড়া প্রতিবেশিদের ঘুমের ব্যঘাত সৃষ্টি করছে।

এতোটা উচ্চ শব্দের মাইক ব্যবহার করে মাইকিং করাতে একদিকে যেমন মানুষের মাঝে তীব্র বিরক্তি চলে আনছে তেমনি অন্যদিকে মানুষের শ্রবনশক্তি দিনদিন হ্রাস পাচ্ছে। এরকম অনিয়ন্ত্রিত মাইকিং এর ব্যবহার রোধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের তেমন কোনো শক্ত পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। পৌরবাসীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অনেকের দাবী প্রশাসন যেনো খুব দ্রুতই অনিয়ন্ত্রিত মাইকিং সহ উচ্চ শব্দের মাইকিং বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat