×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১৬৪ বার পঠিত

নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমানে চমৎকার পরিবেশ বিরাজমান। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসন সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
শুক্রবার ২৬ ডিসেম্বর বিকেলে সাতকানিয়া ডায়াবেটিস হাসপাতালের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেন দায়িত্ব পালনকালীন আমি দেশের কল্যাণে নিজের শ্রম ও মেধা দিয়ে কাজ করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি ইনশাআল্লাহ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান এবং চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে সাতকানিয়া ডায়াবেটিস হাসপাতালের দীর্ঘদিনের সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা এবং কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে শেষ হয়

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat