×
সদ্য প্রাপ্ত:
৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জনের প্রাণহানি ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সাভারে এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ইসরায়েলে ২৮০ কোটি ডলারের শক্তিশালী বোমা পাঠাবে যুক্তরাষ্ট্র ফ্যামিলি কার্ডের নামে টাকা নেয়ার অভিযোগ: এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের
  • প্রকাশিত : ২০২৪-১২-২২
  • ১৮৬ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি বলদাখাল এলাকায় (র‍্যাব)-১১, সিপিসি-২ এর বিশেষ অভিযানে ১৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি মোঃ আব্দুল সালাম (২৮) খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নাজিরহাট গ্রামের দুলাল হোসেনের ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার দাউদকান্দি উপজেলার বলদাখাল এলাকায় অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব‍্যাবসায়ীকে আটক করে।
এসময় মাদক পরিবহন কাজে  ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে যে, আটককৃত আসামি  দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে  পাইকারি ও খুচরা মূল্যে মাদক বিক্রয় করে আসছিলো। মাদকের মতো সামাজিক ব্যাধি নির্মূলে র‍্যাবের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

আটককৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা দাউদকান্দি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার সন্ধ্যায় থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat