×
সদ্য প্রাপ্ত:
দেশের পাঁচ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ১৬৯ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা চৌদ্দগ্রামের উজিরপুর ইউপির আশ্রাফপুর এলাকায় স্ত্রীর তালাকের নোটিশ পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে মো: হানিফ মিয়া নামে এক পোষাক কারখানার শ্রমিক  আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত হানিফ মিয়া (২২) উপজেলার উজিরপুর ইউনিয়নের আশ্রাফপুর  গ্রামের হুমায়ন কবিরের ছেলে এবং মিয়া মিয়ার বাজারের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

হানিফ মিয়া তার ফেসবুক আইডিতে লিখেন- বিদায় পৃথিবী। কিছু প্রিয় মানুষের দেওয়া কষ্ট আর সহ্য করতে পারছি না। মা বাবার দিকে খেয়াল রাখিস ভাই। তাঁদের যত্ন নিস। আমার মতো তাদের কষ্ট দিছ না।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত হানিফ মিয়া তিন মাস আগে বিয়ে করেন। নববধুর তালাক নোটিশ পেয়ে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। রাগে ক্ষোভে সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

হানিফ মিয়ার বাবা হুমায়ন কবির বলেন, তার ছেলে (হানিফ মিয়া) তিন মাস আগে সদর দক্ষিণ উপজেলার উত্তর ধনাইতরী গ্রামের কমলা বেগমকে বিয়ে করেন। বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিলো। কমলা বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছেন।
সোমবার কমলা বেগম তাকে তালাক নোটিশ পাঠায়। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে হানিফ তার ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেচিয়ে আত্মহত্যা করে। আমরা দরজা ভেঙ্গে দেখি হানিফ গলায় কাপড় পেছিয়ে ঝুলে আছে। স্থানীয়রা  থানা পুলিশকে খবর দিলে পুলিশ  এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান জানান, খবর পেয়ে থানা পুলিশের উপ পরিদর্শক (এস.আই) মহিন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের ঘর থেকে গলায় কাপড় পেচানো ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করে।
পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat