×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৮৭ বার পঠিত
ঠাকুরগাঁও প্রতিনিধি:
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’-তে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠান স্থগিত করেছেন অনুষ্ঠানটির পরিচালক হানিফ সংকেত। সেই সঙ্গে বলেছেন, আপনাদের জন্য সুন্দর আয়োজন ছিল, কিন্তু সম্ভব হলো না।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাজা টংকনাথের রাজবাড়িতে এ ঘটনা ঘটে।জানা গেছে, সেখানে অনুষ্ঠান শুরুর পর চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যা দ্রুত মারামারি ও ভাঙচুরে রূপ নেয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় আক্ষেপ প্রকাশ করে হানিফ সংকেত বলেন, অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হল না।

এদিকে ঘটনার জন্য কিছু দুষ্টু ছেলেকে দায়ী করছেন রাণীশংকৈল থানার ওসি আরশেদুল হক। তিনি বলেন, এই ঘটনায় মারামারি হয়নি, তবে কিছু দুষ্টু ছেলে চেয়ার ছোড়াছুড়ি করেছে, যার ফলে অনুষ্ঠানটি সময়ের আগেই বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠানটির জন্য প্রায় দুই হাজার প্রবেশপাসের ব্যবস্থা করা হয়েছিল, তবে উপস্থিত দর্শকের সংখ্যা ছিল প্রায় এক লাখ। এতে অতি ভিড়ে বিশৃঙ্খলা তৈরি হয়। অনুষ্ঠান কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয় এবং শেষে অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত দর্শনার্থীরা অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সানোয়ার হায়দার সবুজ বলেন, আমি প্রবেশপাস নিয়ে এসেছিলাম, তবুও অনুষ্ঠান দেখার সুযোগ পেলাম না। এটা পুরোপুরি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার ফল।

রাসেল নামের আরেক দর্শক বলেন, অতিরিক্ত দর্শনার্থী আসবে এটা ধারণা করেই কর্তৃপক্ষ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করেনি, এটা তাদের ব্যর্থতা।এ বিষয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসানকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat