×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ২৪১ বার পঠিত
গোলাম মোরশেদ,রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারী মোল্লা (৬৫)সহ মোট ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,গত আগষ্ট মাসে বিএনপির উপজেলা দলীয় অফিসে হামলা,ভাংচুর,আগুন ও ককটেল বিস্ফোরনের অভিযোগে দায়েরকৃত মামলায় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারীকে রোববার রাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার বারী মোল্লা উপজেলার দাউদপুর গ্রামের মকিম উদ্দনের ছেলে।
এছাড়া একই রাতে আদালতের গ্রেফতারী পরোয়ানা মুলে উপজেলার রাতোয়াল গ্রামের আব্দুল হামিদের স্ত্রী পারভিন আক্তার এবং চকমুনু গ্রামের ফজেল আলীর ছেলে শাহীন আলীকে গ্রেফতার করা হয়েছে।
অপর দিকে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেন (৩২) ও ফারুক হোসেন (৩২) কে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়ছে। গ্রেফতার আনোয়ার হোসেন উপজেলার আতাইকুলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং ফারুক হোসেন চামটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দুপুরেই মাদক মামলা রুজু করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তারিকুল ইসলাম জানান,গ্রেফতারকৃতদের সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।
গোলাম মোরশেদ 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat