×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ২৩৯ বার পঠিত
 মোঃ রুবেল হোসেন বাউফল উপজেলা প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের  নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশ  বাউফল উপজেলা প্রতিনিধি মোঃ জলিলুর রহমান এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশন ও দৈনিক মানব কন্ঠ এর বাউফল উপজেলা  প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন। 
সোমবার বাউফল প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত একটানা ভোট গ্রহন শেষে নির্বাচন কমিশনার  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও  উপজেলা সহকারি কমিশনার (ভূমি) প্রতীক কুমার কুন্ড এ ফলাফল ঘোষণা করেন। এ সময়  প্রিজাইডিং অফিসার হিসেবে উপজেলা একাডেমিক সুপারভাইজার  মো. নুরুন্নবী  উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মো. জলিলুর রহমান ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম  প্রতিদ্বন্দী জিতেনদ্র নাথ রায় পেয়েছেন ১৪ ভোট। সাধারণ সম্পাদক পদে মো. জসিম উদ্দিন  ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেফিন সহিদ ১৮ পেয়েছেন । প্রেসক্লাবে মোট ৪৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে বিনা  প্রতিদ্বন্দ্বিতায়  সহ-সভাপতি দেলোয়ার হোসেন কোষাধক্ষ্য মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক পিয়াল হাসান, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সিদ্দিকী মাসুম, প্রচার ও প্রকাশনা  সম্পাদক উত্তম কুমার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ, কার্যনির্বাহী পরিষদ সদস্য মোঃকামরুজ্জামান বাচ্চু, এবিএম মিজানুর রহমান ও কামরুল হাসান, আবু সুফিয়ান, নির্বাচিত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat