×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-২৬
  • ১৮৯ বার পঠিত
এম মোহাম্মদ ওমর। বাগেরহাটের শরনখোলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল সাবেক ইউপি সদস্য কাজল রানী বিশ্বাস (৫৫)। কাজল রানী বিশ্বাসের বাড়ি কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নে।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পল্লব বিশ্বাসের মা কাজল রানী বিশ্বাস গত ১৭-১২-২০২৪ তারিখ কচুয়া উপজেলার নিজ গ্রামের বাড়ীতে অসুস্থ হয়ে পড়েন। এর পর শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার পল্লব বিশ্বাস তার মা কাজল রানী বিশ্বাস কে উন্নত চিকিৎসার জন্য শরণখোলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

শরণখোলায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আজ ২৫/১২/২০২৪ তারিখ বুধবার মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নার্স সহ সকল সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। কচুয়া উপজেলার মগিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কাজল রানী বিশ্বাসের দুই ছেলে। তার স্বামী হীষিদ বৈরাগী বলেন কচুয়ায় নিজ গ্রামের বাড়িতে কাজল রানী বিশ্বাস অসুস্থতা বোধ করলে। তার ছেলে পল্লব বিশ্বাস শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে চাকরি করায় ভালো করে চিকিৎসা দিতে পারবেন।

তাই শরণখোলায় নিয়ে আসার পর এক সপ্তাহ চিকিৎসা দেওয়ার পর মারা যায়। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিয়াজ মাহমুদ বলেন কাজল রানী বিশ্বাস ডেঙ্গু সাসপেক্টেড ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat