×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ১৮৬ বার পঠিত
রিয়াজ স্টাফ রিপোর্টার শেরপুর 

 শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর পাড় কেটে ও  অবৈধভাবে বালু লুটপাট বন্ধে ভ্রাম্যমান আদালতে শাহীন মিয়া (২৮)নামে একজন বালুদস্যুকে    এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।  শাহীন মিয়া নালিতাবাড়ী উপজেলার   মৌলভীপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে ।   এ সময়  বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়েছে। 

 সোমবার ) (৩০ ডিসেম্বর)   উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ফারজানা আক্তার ববি ও সহকারী কমিশনার(ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান ভোগাই নদীর   রাবারড্যাম, রাজাখালপাড়, চকযোগানিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন।   

অভিযানে  নদীর পাড় ভেংগে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শাহীন মিয়াকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দেয়া হয়।  

 দুপুর  দুপুর আড়াই টা থেকে  সন্ধ্যা ৬ টা  পর্যন্ত চলমান এ অভিযানে বালুমহাল ও  মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে কারাদণ্ড ও বালু  উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি মাচা, 

১২ টি ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় পুলিশ আনছার ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat