×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৫৮ বার পঠিত
সাইফুল ওয়াদুদ, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাট সীমান্তে আবারও বড় সাফল্য অর্জন করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।


১৪ ও ১৫ অক্টোবর (সোমবার ও মঙ্গলবার) টানা দুই দিনের অভিযানে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল উদয়শ্রী ও উত্তর চকরহমত বাদদীঘি এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানে ৩০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তারা হলেন—

(ক) মোঃ আনোয়ার হোসেন (৩০), পিতা-মোঃ ফারুক হোসেন,

(খ) শ্রী শান্ত বর্মন, পিতা-শ্রী বিনয় চন্দ্র বর্মন, উভয়ের বাড়ি উদয়শ্রী, পোস্ট-খেলনা,

এবং (গ) মোঃ আতাবুল ইসলাম (৪০), পিতা-মৃত গোলাম মোস্তফা, গ্রাম-উত্তরচকরহমত, পোস্ট-জগদল; সকলের থানা ধামইরহাট, জেলা নওগাঁ।


অভিযানের সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও এক চোরাকারবারী মালামাল ফেলে পালিয়ে যায়।

আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং ১৯ ও ২০, তারিখ ১৫ অক্টোবর ২০২৫)। উদ্ধারকৃত মাদক ও জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।


এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস মিডিয়া সেলের মাধ্যমে এক প্রেস রিলিজে বলেন,


“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”


সীমান্তে এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে এবং স্থানীয়ভাবে বিজিবির এই অভিযান প্রশংসিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat