×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১২-৩১
  • ২৫৬ বার পঠিত
মো:খালেদ সাইফুল্লাহ ,কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীদের দখলে থাকা ৭.৮০ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার আদমপুর ইউনিয়নের কোনাগাও মৌজায় দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১ কোটি মূল্যের জমি উদ্ধার করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে বনবিভাগের উপকার ভোগীরা এই খাস জমিতে গাছ লাগিয়ে ভোগ করে আসছিলেন। মঙ্গলবার সকালে বন বিভাগের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন দখলকৃত জমি উদ্ধার করে সরকারি সাইনবোর্ড বসিয়ে দেন। 
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন বলেন, আমরা প্রায় ১ কোটি টাকার খাস জমি উদ্ধার করেছি। এই জমি এতোদিন বনবিভাগের উপকার ভোগীরা ভোগ করে আসছিলেন। আজ বন বিভাগের কর্মকর্তাসহ সবাইকে নিয়ে সরকারি সাইনবোর্ড টানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat