×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৩
  • ১৯২ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার দেবহাটা উপজেলা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার হয়েছে। সোমবার ১৩ জানুয়ারী দিবাগত রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 
দেবহাটা থানার অফিসার ইনচার্জ হযরত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি (ওসি) সহ ডিবি পুলিশের একটি দল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশিকে গ্রেফতার করেন। নিশি গত ৫ আগষ্টের পর থেকে পলাতক ছিলেন। ইতিমধ্যে নিশির নামে ঢাকাসহ বিভিন্ন এলাকায় একাধিক মামলা আছে। ওসি জানান, দেবহাটা থানার পাশে সরকারী উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী রাশিদুল ইসলামের বাসায় নিশি ও তার স্বামী অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিশিকে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, নিশিকে গ্রেফতার করে ডিবি পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat