×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-০৪
  • ২০৬ বার পঠিত
মো :খালেদ  সাইফুল্লাহ কমলগঞ্জ থেকেঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা ও ঔষধ প্রদান এবং একশত জন রোগীকে অপারেশনের আওতায় আনা হয়।
শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। 
এসময় উপস্থিত ছিলেন মবশ্বির আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আহমদ সিরাজ,মবশ্বির আলী চৌধুরী ট্রাস্ট পরিবারের সদস্য রাহেল আহমেদ চৌধুরী, জেলা বিএনপি নেতা দুরুদ আহমদ,উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুল হোসেন,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুক আহমদ,জামায়াত নেতা সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী শ্যামলসহ, শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ট্রাস্ট পরিবারের সদস্য রাহেল আহমেদ চৌধুরী জানান, মবশ্বির আলী চৌধুরী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও মৌলভীবাজার  বিএনএসবি চক্ষু  হাসপাতালের সহায়তায় তৃতীয়বারের মতো এ চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat