×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-০৭
  • ২০৬ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবান দ.প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

৭ জানুয়ারী (মঙ্গলবার) উপজেলার গজালিয়া ইউনিয়নের TMB ব্রিকস ও ফাইতং ইউনিয়নের FAC ব্রিকস নামের অবৈধ ইটভাটা ২টিতে পরিচালিত 
মোবাইল কোর্টে নেতৃত্ব দেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এবং প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বান্দরবান জেলা কার্যালয়ের পরিদর্শক  মোহাম্মদ নুর উদ্দিন।

উক্ত মোবাইল কোর্টে  T.B.M ব্রিক ফিল্ডকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা ও F.A.C ব্রিক ফিল্ডকে পৃথকভাবে ২,০০,০০০ লক্ষ করে ২ টি পৃথক মামলায় মোট ৪ লক্ষ টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করা হয়। 

এসময় পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। 
উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। 

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat