×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-০৮
  • ২২৬ বার পঠিত
মাহাবুবুল ইসলাম আবির, নিজস্ব প্রতিবেদক:
গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২৫) দুপুরে সচিবালয়ের সামনে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বুধবার (০৮ জানুয়ারি ২০২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ  কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়-দায়িত্ব নির্ধারণপূর্বক মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যে কোন কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করতে পারবে।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (০৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) আনুমানিক দুপুর ১২.৩০-২.৩০ ঘটিকার মধ্যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০-৫০০ জন শিক্ষার্থীরা উক্ত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজিং বোর্ডের কয়েকজন সদস্যের অপসারণের দাবি জানিয়ে প্রেসক্লাবের সামনে জমায়েত হয়। সেখান থেকে তাঁরা পুলিশের ব্যারিকেড ভেঙ্গে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে শিক্ষা ভবনের সামনে পুলিশের অপর ব্যারিকেডটি ভেঙ্গে সচিবালয়ের মূল গেইটের সামনে অবস্থান নেয় এবং সচিবালয়ের গেইট টপকিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাদেরকে শান্ত করার চেষ্টা করে এবং ব্যর্থ হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat