×
সদ্য প্রাপ্ত:
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৩
  • ২৩৪ বার পঠিত

মোঃ মোবারক হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি

মানিকগঞ্জে মাদক ব্যবসা বন্ধ এবং এ ব্যবসায়ের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আলেম ও ওলামারা।


রোববার সকালে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন মাওলানা শেখ মাহবুবুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আশিকুর রহমান ছানোয়ার, মাওলানা মুহাম্মদ ওবায়দুল্লাহ, মাওলানা আবদুল মতিন এবং ছাত্র প্রতিনিধি রমজান মাহমুদ, লিটন মিয়া প্রমুখ।

মুফতি আবদুল হান্নান বলেন, ঘিওর উপজেলার বালিয়াখোড়া এলাকায় গরুর খামার করার জন্য কৃষকদের কাছ থেকে জমি কেনা হয়। কিন্তু সেখানে খামার না করে ডেরা নামে একটি রিসোর্ট করা হয়। এ রিসোর্টে এখন বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড, মাদকের আখড়াসহ অপকর্মের আখড়া তৈরি করা হয়েছে। সেখানে যে অপকর্ম করা হয় তা সঠিকভাবে তদন্ত করে রিসোর্টের অপকর্ম বন্ধ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করা হয়।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat