×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ১৮৯ বার পঠিত
সারোয়ার হোসাইন,  নালিতাবাড়ী (প্রতিনিধি) শেরপুর

নালিতাবাড়ী উপজেলার ভারতের সীমান্ত গেসা পাহাড়ি গ্রাম পানিহাতা তালতলার মাঠ এলাকা থেকে চোরাই পথে ভারত থেকে আনা শাড়ি, লেহেঙ্গা, সানগ্লাস ও ফেন্স গাউনসহ মোট প্রায় আড়াই কোটি টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বিজিবি।

শেরপুরের নালিতাবাড়ী আজ শুক্রবার রাত পৌণে দুইটার দিকে ভারত থেকে অবৈধ ভাবে এসব পণ্য  চোরাই পথে আনার সময় জব্দ করে বিজিবির টহল দল। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারি সিন্ডিকেট।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে দুইটার দিকে পানিহাতি তালতলার মাঠ এলাকায় অভিযান চালায় রামচন্দ্রকুড়া বিজিবি ক্যাম্পের টহল দল। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ভারতীয় মালামাল ফেলে পালিয়ে যায়। পণ্য গুলো হলো কার্টন ভর্তি ভারতীয় সানগ্লাস ২০ হাজার ৮৪৪ পিস, ভারতীয় শাড়ি ৪১টি, ভারতীয় বড় লেহেঙ্গা ১০টি, ছোট লেহেঙ্গা ৪টি, ভারতীয় ফেন্সি গাউন ১টি, ফেন্সি লেহেঙ্গা ১টি জব্দ করে ক্যাম্পে আনা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় দুই কোটি ৩২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ময়মনসিংহের সিও লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ সানবির হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, চোরাচালান বন্ধে বিজিবির অভিযান চলমান থাকবে। তিনি বলেন সীমান্তে সবধরণের অপরাধ দমনে বিজিবি কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat