×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৫-০১-১১
  • ২১২ বার পঠিত
এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:


সারা দেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়  নওগাঁর আত্রাই  উপজেলার ৩নং আহসানগঞ্জ ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১০ জানুয়ারি) বিকালে উপজেলার সিংসাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়। 

৩নং আহসানগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো.একরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মিন্টু খামারুর সঞ্চালনায় অনুষ্ঠানে 
কৃষক সমাবেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও  উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মো.রেজাউল ইসলাম রেজু, জেলা কৃষক দলের আহ্বায়ক মো.মমিনূল ইসলাম চঞ্চল, সদস্য সচিব এটিএম ফিরোজ,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম উদ্দিন,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক,কামরুল হাসান সাগর,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব  আব্দুল জলিল চকলেট,উপজেলা ছাত্র দলের সিনিয়র আহ্বায়ক খোরশেদ আলম,বিএনপি নেতা আব্দুস সালাম। 
সমাবেশে আরো বক্তব্য দেন উপজেলা কৃষক দলের সভাপতি মো.আশরাফুল ইসলাম, সদস্য সচিব আয়ূব আলী,আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.সাহাদৎ হোসেন রকেট,ইউনিয়ন কৃষক দলের দপ্তর সম্পাদক, মো.ওমর ফারুক, আহসানগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মো.অন্তর ইসলাম প্রমূখ ।
সমাবেশ বক্তারা বলেন-সুবিধাবঞ্চিত কৃষকদের বিনামূল্যে ধানের চারা রোপণের রাইস ট্রান্সপ্লান্টার, কম্বাইন্ড হারভেস্টার, বালাইনাশক, সার ইত্যাদি কৃষকদের দেওয়া হলেও আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়া কেউ পায়নি। কোটি কোটি টাকা আত্মসাতের মাধ্যমে কৃষি খাতকে ধ্বংস করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat