×
সদ্য প্রাপ্ত:
আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১১২ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

জামালপুর রেলওয়ে থানাধীন জামালপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।


 ১৪ ডিসেম্বর( রবিবার) ২০২৫ খ্রি.  সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটে এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে থানা সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী ৩৭ আপ ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে প্রবেশকালে স্টেশন এলাকায় অবস্থানরত আনুমানিক ৬৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষ ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরনে থাকা পোশাক ও শারীরিক বৈশিষ্ট্যের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

পুলিশ নিহত ব্যক্তির স্বজনদের সন্ধানে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat